বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মা-বাবার স্মৃতিতে পশ্চিম মজমপুর জামে মসজিদে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের দোয়া মাহফিল
/ ২২০ দেখা হয়েছে
বার : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ যে পিতা-মাতা আমাকে দেশপ্রেমের মহান মন্ত্রে দীক্ষিত করেছেন এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করার শিক্ষা দিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার শাস্তিই আমার পরম পাওয়া। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আদর্শের যে বীজ বপন করেছিলেন আমার পরম শ্রদ্ধেয় পিতা মরহুম হাজী মোহাম্মদ আলী বিশ্বাস এবং মমতাময়ী মাতা মরহুমা আছিয়া খাতুন, আজ সেই শিক্ষার জোরেই আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সময় তাঁরাই আমাকে উদ্বুদ্ধ করেছিলেন দেশমাতৃকার সেবায়, শিখিয়েছিলেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্তমানবতার পাশে দাঁড়াতে। আজ আমি যা কিছু অর্জন করেছি বা মানুষের জন্য করতে পারছি, তার সবটুকুই তাঁদের দোয়া এবং মহান রবের অশেষ মেহেরবানি। আজ আমার পিতা-মাতার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় কুষ্টিয়ার পশ্চিম মজমপুর জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনটি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল এক মিলনমেলা। আমার আপন ভাইদের পাশাপাশি রাজনীতি ও ব্যবসার অঙ্গনে যারা আমার কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘপথ চলছেন, যারা আমার সুখ-দুঃখের সাথী আমার সেই প্রিয় ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে পূর্ণতা দিয়েছে। আমার কাছে তারা কেবল অতিথি নন, বরং আমার বৃহত্তর পরিবারেরই এক একজন অবিচ্ছেদ্য সদস্য।
সেই পবিত্র মুহূর্তে আমার পাশে থেকে দোয়া করেছেন আমার অতি আপনজনেরা। আমার মেজো ভাই শিহাব উদ্দিন ও ছোটো ভাই মোহন উদ্দিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কৃষক দল কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম কবির, চেম্বার অব কমার্স-এর সভাপতি জাফর মোল্লা, চেম্বার অব কমার্স-এর পরিচালক ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ ফুহাদ রেজা ফাহিম এবং, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিপন বিশ্বাস, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, বিএনপি নেতা আবু বকর সিদ্দীকসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিয় এই ভাইদের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে আবেগপ্লুত করেছে। আপনাদের সকলের সাথে মিলে আমরা আমার মরহুম পিতা-মাতা এবং মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেছি। মা-বাবার শিখিয়ে যাওয়া মানুষের সেবা করার সেই মহান ব্রত নিয়েই আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ