বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
/ ১৬৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ সৌদি আরবে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছেন। এর ফলে এ বছর সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি শরিয়াহ মোতাবেক চন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে নতুন মাস নির্ধারণের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। দীর্ঘ সময় অপেক্ষার পর নতুন চাঁদের দেখা না মেলায় শুক্রবারকে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন হিসেবে ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে এক মাস সিয়াম সাধনার পর রমজানের সমাপ্তি ঘটছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঈদের ছুটির সময়সূচি ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানিয়েছেন, সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি আজ রাত থেকেই শুরু হচ্ছে। এই ছুটি টানা চার দিন পর্যন্ত চলবে। তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি মুখপাত্র আরও উল্লেখ করেন, এই আগাম ঘোষণার লক্ষ্য ছিল নিয়োগকর্তা ও কর্মীদের মাঝে ছুটির বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজের সময়সূচি আগেভাগেই বিন্যস্ত করতে পেরেছে। বিশেষ করে, জরুরি সেবা খাতগুলোতে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের উৎসবের ছুটির অধিকার রক্ষা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ