বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মুশফিক আর ফারহানের ‘বোবা কান্না’, সঙ্গে মারিয়া শান্ত
/ ৯৫ দেখা হয়েছে
বার : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ঈদকে ঘিরে দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘বোবা কান্না’। জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন সুব্রত কুমার সঞ্জীব। এই নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া শান্ত। ‘বোবা কান্না’ শিরোনামটি নিঃশব্দ বেদনা ও অন্তর্গত যন্ত্রণার এক আবেগী কাহিনির ইশারা দেয়। গল্পে মানুষের না বলা কষ্ট, নীরব যন্ত্রণা এবং সম্পর্কের জটিল আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই নাটক। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে মানুষের চোখে জল থাকে কিন্তু মুখে কোনো শব্দ থাকে না ঠিক সেই অদৃশ্য অনুভূতির গল্পই তুলে ধরা হয়েছে ‘বোবা কান্না’ নাটকে। নাটকের কাহিনীতে দেখা যাবে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখে এবং সেই নীরব কষ্ট একসময় গভীর বেদনায় রূপ নেয়। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।
নির্মাতা সুব্রত কুমার সঞ্জীব বলেন, ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও আবেগপূর্ণ একটি গল্প উপহার দিতেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের প্রতিটি দৃশ্যে দর্শকরা খুঁজে পাবেন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি এবং অনুভূতির গভীরতা। নির্মাতা আশা করছেন, গল্পের গভীরতা এবং আবেগঘন উপস্থাপনার কারণে ‘বোবা কান্না’ দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ