বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কা মেয়েদের ঐতিহাসিক সিরিজের সূচি জানাল বিসিবি
/ ৭১ দেখা হয়েছে
বার : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশ একেবারে অচেনা নয়। আইসিসি ইভেন্ট, নারী এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও খেলেছে। কিন্তু বাংলাদেশের মাঠে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি শ্রীলঙ্কার। এবার প্রথমবারের মতো লঙ্কানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান নারী ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কান নারী ক্রিকেটাররা। ওয়ানডে তিনটিই হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০, ২২ ও ২৫ এপ্রিল হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পৌঁছানোর পর এক দিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবেন লঙ্কান নারীরা। ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। বাংলাদেশের মাঠে সবশেষ শ্রীলঙ্কা খেলেছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে। সেবার লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে বাংলাদেশের মাঠে সবশেষ ওয়ানডে নারী ক্রিকেট দল খেলেছে আরও আগে। ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে ওয়ানডে খেলেছিলেন লঙ্কান নারীরা। আর ২০০৯ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত নারী ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল বাংলাদেশে। সেই সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা। বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিনটি ওয়ানডেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ হবে রাতের আলোয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি। বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সূচি ওয়ানডে সিরিজ তারিখ ম্যাচ ২০ এপ্রিল প্রথম ওয়ানডে ২২ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ২৫ এপ্রিল তৃতীয় ওয়ানডে সব ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ তারিখ ম্যাচ ২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি ২ মে তৃতীয় টি-টোয়েন্টি সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ