বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ার খোকসা মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসুচীর উদ্ধোধনকালে আইনমন্ত্রী এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন
/ ১৭৭ দেখা হয়েছে
বার : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:০১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। আমরা তাঁদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তাঁরা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।’ সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। ৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।’
এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য আফজাল হুসাইন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ