বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে, আশা ট্রাম্পের
/ ৮৭ দেখা হয়েছে
বার : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:১৫ অপরাহ্ন

এনএনবি : হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে অনেক দেশই সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, যে কোনো উপায়ে খুব শিগগিরই হরমুজ প্রণালি খোলা, নিরাপদ ও স্বাধীন করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ এই নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরান আর এটিকে হুমকি হিসেবে ব্যবহার করতে না পারে।
এদিকে তিনি বলেন, এর মধ্যে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়ে ডুবিয়ে দেবে।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ ধ্বংস’ করেছে। তবে তিনি স্বীকার করেন, ইরান এখনো ড্রোন, মাইন এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। অন্যদিকে জেনেভায় ইরানের প্রতিনিধি আলি বাহরানি ট্রাম্পের এই দাবিকে ‘মনগড়া মন্তব্য’ বলে আখ্যায়িত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ