বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জুথী আঁখির কণ্ঠে ঈদের ২ গান
/ ৯৯ দেখা হয়েছে
বার : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ আসছে ঈদুল ফিতর উপলক্ষে নতুন ২টি মৌলিক গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী জুথী আঁখি। ‘বছর ঘুরে এলো ঈদ’ এবং ‘ঈদ মোবারক-খুশির গান’ শিরোনামের এই গান দুটি মুক্তি পাচ্ছে আজাদ মিউজিক ও গ্লোবাল মিউজিক স্টেশনে।
গান ২টির কথা ও সুর করেছেন নজরুল ইসলাম আজাদ, আর সংগীতায়োজনে ছিলেন আঞ্জুমান পারভীন। প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিকের তত্ত্বাবধানে গান দুটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজের মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছ। চাঁদরাতের সন্ধ্যা ৭টায় ‘বছর ঘুরে এলো ঈদ’ গানটি আজাদ মিউজিকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত করা হবে। একই সময়ে ‘ঈদ মোবারক- খুশির গান’ শিরোনামের দ্বিতীয় গানটি মুক্তি পাবে গ্লোবাল মিউজিক স্টেশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ঈদ উৎসবে শ্রোতাদের বাড়তি আনন্দ দিতেই ভিন্নধর্মী এই আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুঁথি আখী বলেন, চমৎকার কথা সুরের ২টি গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করছি ঈদ আনন্দে মেতে উঠবেন শ্রোতা-ভক্তরা। গীতিকার ও সুরকার নজরুল ইসলাম আজাদ জানান, জুঁথি আখী খুব সুন্দর গেয়েছে। আমি চেষ্টা করেছি সুন্দর কথা ও সুরের গান উপহার দিতে। গান দুটি ভালো লাগবে শ্রোতাদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ