বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গানে গানে তারকাদের নাটকে জমবে ঈদের ‘ইত্যাদি’
/ ৮৬ দেখা হয়েছে
বার : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:১২ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ঈদ এলেই দর্শকদের বাড়তি আনন্দ দেয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে নানা চমক নিয়ে হাজির হচ্ছে অনুষ্ঠানটি। এবারের বিশেষ পর্বে থাকছে একাধিক তারকাকে নিয়ে তৈরি চারটি মিউজিক্যাল ড্রামা। সেটি ঘিরেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের নানা বাস্তবতা ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তিনটি ভিন্নধর্মী মিউজিক্যাল ড্রামা। এসব নাটকে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ। আরেকটি মিউজিক্যাল ড্রামায় সমাজে বাড়তে থাকা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে। মিউজিক্যাল ড্রামাগুলোর গানে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে শবনম বুবলী গায়িকা হিসেবে অভিষেক করছেন। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। পাশাপাশি থাকছে হাবিব ওয়াহিদের গান ‘বুঝি নাই তো আগে’। এর কথা লিখেছেন এস এ হক অলীক। দর্শকপর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোশাররফ করিম। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি-র নৃত্যসহ নিয়মিত আয়োজনও থাকছে। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পর্বটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন-এ প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ