বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আওয়ামী লীগ শাসনামলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে
/ ৪৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

এনএনবি : আওয়ামী লীগের শাসনামলে যেসব পরিবার সরকারি ভাতাসহ নানান সুযোগ সুবিধা পেয়েছে, সেসব ভাতাভোগীর বিষয়ে তদন্তের দাবি করেছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারগুলো সরকারের নানান সুযোগ সুবিধা পেয়েছে। প্রকৃত ভাতাভোগী যদি বিএনপি পরিবার হয় তবে তারা বঞ্চিত ছিল। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি জানান রেজা আহমেদ।  রেজা আহমেদ বলেন, ভাতা বিতরণে অনিয়ম ও রাজনীতিকরণ করা হয়েছে। ২০০৮ সালে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তাদের কোনো ভাতা দিতে দেয়নি। পরিবর্তে তৎকালীন সংসদ সদস্যরা তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জোর করে এসব ভাতা বিতরণ করেছেন। তদন্ত ও ভাতা বৃদ্ধির দাবি করে তিনি বলেন, অতীতে প্রকৃত দুস্থ নারীরা ভাতা পেয়েছেন কি না- তা তদন্ত করা হবে কি না এবং ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানো হবে কি না?  এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুতুল জানান, বিতরণ পর্যায়ে নানান অনিয়ম ও টাকা চাওয়ার অভিযোগ তাদের কাছেও এসেছে, যা একটি বড় ধরনের দুর্নীতি। সরকার বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ নামের একটি বড় প্রোগ্রাম চালু করেছে। প্রতিমন্ত্রী জানান, তারা চেষ্টা করছেন একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি কার্ডের আওতায় নিয়ে আসতে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে উঠে সাধারণ মানুষকে সহায়তার মাধ্যমে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ফারজানা শারমিন পুতুল আরও বলেন, যারা ভাতা পাওয়ার যোগ্য তারাই পাবেন। এটা রিশাফল করা হবে। সত্যিকারে যারা পাওয়ার যোগ্য তারা যেন পায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ