কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকেলে স্থানিয় চিলিস চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সম্পাদক এ্যাডঃ শামিমুল হাসান অপু বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তরুণ যুবক, যুবতীসহ বিভিন্ন বয়সী মানুষের তাজা রক্ত সংগ্রামের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ও ভিশনে রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মিদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি বিশ^াস করেন তখনও একটি দেশ পুর্ণগণতান্ত্রিক হয়ে উঠে যখন সেখানে গণমাধ্যমের পুর্ণ স্বাধীনতা থাকে এবং গণমাধ্যম কর্মিরা স্বাধীন ভাবে তাদের মত প্রকাশ করতে পারে। তিনি সম্প্রতি সময়ে পদ্মায় নৌদস্যুদের উপর ধারাবাহিক প্রতিবেদন করতে যেয়ে যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রহুল আমীন বাবু যে মামলার শিকার হয়েছেন তার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করে বলেন, সাংবাদিকদের যে কোন সমস্যা সমাধানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এক ও ঐক্যবদ্ধ। সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা-মামলা বরদাস্ত করা হবে না। তিনি এর তীব্র সমালোচনা করে সকল সাংবাদিকদের এক হওয়ার জন্য আহবান জানান। পরিশেষে তিনি উপস্থিত সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানান। বিশেষ অতিথির বক্তব্যে এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক দর্পণের সম্পাদক মুজিবুল শেখ বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় যে কোন প্রতিবাদ কর্মসুচীতে আমরা ঐক্যবদ্ধ। তিনি যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রহুল আমীন বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার তীব্র প্রতিবাদ জানান।

এ সময় বক্তব্য রাখেন এটিএন বাংলা ও কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি তুহিন খন্দকার, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রহুল আমীন বাবু, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক ডাঃ গোলাম মওলা, ডেইলী সানের কুষ্টিয়া প্রতিনিধি ও সাংবাদিক অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, গাজী টিভির কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বিজয় টিভির কুষ্টিয়া সদর প্রতিনিধি নাব্বির আল নাফিজ,দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, দৈনিক রবি বার্তার নির্বাহী সম্পাদক হাসিবুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাথ রাব্বু, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত রহমান, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুরর রহমান রিগান, এনটিভির ক্যামেরাপার্সন ও টিসিএ’র সভাপতি আশিকুজ্জামান শারফু, ডিবিসির ক্যামেরাপার্স নিয়ামুল হক, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন এস আই সুমন, দিপ্ত টেলিভিশনের ক্যামেরাপার্সন খাইরুল ইসলাম স¤্রাট, এটিএন বাংলার ক্যামেরাপার্সন শামিম খান, মাইটিভির ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপার্সন হারুন উর রশিদ, আন্দোলনের বাজার ডিজিটালের কার্যনির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ সাগর, স্টাফ রিপোর্টার শফিকুর রহমান, আব্দুল কুদ্দুস ও সাংবাদিক আল আমিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিটিসি নিউজের ক্যামেরাপার্সন শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া মডেল থানা জামে মসজিদের পেশ ঈমাম নাজিমুদ্দিন।


