বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের পাশে দাঁড়ালেন পুতিন
/ ১২৭ দেখা হয়েছে
বার : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে প্রথম দেশ হিসেবে মানবিক সহায়তা পাঠালে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ১৩ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নিয়ে রাশিয়ার একটি বিশেষ বিমান ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইরানি হাসপাতালগুলোতে দেখা দেওয়া তীব্র সংকট মোকাবিলায় এই পদক্ষেপ নিল ক্রেমলিন। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ আই-৭৬ বিমানে এই বিশাল ত্রাণ বহরটি আজারবাইজানে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে এই চিকিৎসা সরঞ্জামগুলো ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই এই জরুরি সহায়তা পাঠানো হয়েছে। গত কয়েক সপ্তাহের টানা বোমাবর্ষণ এবং বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হওয়ার ফলে ইরানের চিকিৎসা ব্যবস্থা বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ২৮ ফেব্রুয়ারি এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান ও রাশিয়ার কৌশলগত মিত্রতা এক নতুন রূপ নিয়েছে। এই হামলা শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা যান। মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনির হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটিকেও রাশিয়া সমর্থন জানিয়ে আসছে।
যুদ্ধের কারণে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল ব্যাহত হলেও আজারবাইজানের মধ্য দিয়ে যাওয়া এই স্থলপথটি ইরানের জন্য বর্তমানে একটি লাইফলাইন হিসেবে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ