বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজও বন্ধ থাকবে : প্রথম বার্তায় মুজতাবা
/ ৪১ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

এএনবি : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি তার প্রথম বিবৃতিতে শহীদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোর ওপর হামলা চলবে। তাছাড়া, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলেও জানিয়েছেন মুজতাবা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে পড়ে শোনানো এক বিবৃতিতে তিনি এই বার্তা দেন। যারা ক্ষতির শিকার হয়েছে তাদের জন্য বিবৃতিতে শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছেন মুজতাবা। এই ক্ষতিপূরণ না পেলে শত্রুদের সম্পদও একইভাবে ধ্বংস করার হুমকি দিয়েছেন তিনি। যোদ্ধাদের উদ্দেশে মুজতাবা বলেন, “আমি সাহসী যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা এমন একটি সময়ে মহান দায়িত্ব পালন করছে যখন আমাদের দেশ চাপ এবং হামলার মুখে আছে।” মুজতাবা তার বিবৃতিতে উপসাগরীয় আরব দেশগুলোকে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে বন্ধ করে দেওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সুরক্ষা ব্যবস্থা আসলে মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়।” উপসাগরীয় দেশগুলোতে ইরানের সামরিক হামলা চলবে বলে ইঙ্গিত দিয়েছেন মুজতাবা। ইরানে যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রয়ারিতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার ঠিক ৯ দিনের মাথায় গত রোববার খামেনির ছেলে মুজতাবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেয় ইরান। এরপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও জনসম্মুখে তার দেখা মেলেনি, এমনকি তার পক্ষ থেকে কোনও বার্তাও আসছিল না। এতে তার অবস্থা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল। এই জল্পনার মধ্যেই তার প্রথম বিবৃতি প্রকাশ্যে এল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ