বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মিরপুরে হত্যা মামলায় ৩ জন সহ ওয়ারেন্টভুক্ত ১৪ আসামি গ্রেফতার
/ ৩৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে
স্বামী ও প্রথম স্ত্রী ও শাশুড়ি সহ নিয়মিত মামলার ওয়ারেন্ট ভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া এলাকা থেকে হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন নিহত শারমিন আক্তার জুঁই এর স্বামী কুদরত আলী সিজেল (৩৬) ও তার প্রথম স্ত্রী সাবিনা খাতুন (৩০) ও মা ঠেকারি খাতুন (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত জুঁই ও আসামি সিজেন পরকিয়া জড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের বিবাহ দেয়। পরবর্তীতে ভিকটিম আসামি সিজেন ও তার প্রথম স্ত্রীর সঙ্গে একত্রে ঘর সংসার করতে থাকে। তবে আসামি সিজেন একজন ট্রাক ড্রাইভার হওয়ার কারনে সে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলে আসামির প্রথম স্ত্রী ও তার মা ভিকটিম কে অত্যাচার করতে থাকে। অতঃপর গত ১০ মার্চ আসামিরা পরিকল্পনা করে ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ভিকটিমের লাশ মর্গে পাঠায়। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভিকটিম কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানার একটি মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ধুবইল এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ