বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদে বড় চমক, বলিউড অভিনেত্রীর সঙ্গে আইটেম গানে নাচবেন সিয়াম
/ ৩৬ দেখা হয়েছে
বার : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের শুটিং সেটের একটি ছবি। ছবিতে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে নাচতে দেখা গেছে। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন এই ছবিটি নিশ্চিত করেছে। সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। নাতালিয়া জানোসজেক এই গানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয়।’
নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’। এছাড়া তিনি সালমান খানের শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন।
প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ। এর সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা।
তিনি বলেন, ‘আমরা এই আইটেম গানটি বড় বাজেটে তৈরি করছি। দেশের বাইরে বিশাল আকারে শুটিং হয়েছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবেন। এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।’ মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ