বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই
/ ১৫৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ টালিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কলকাতার আর্টিস্ট ফোরামের সদস্য দেবদূত ঘোষ। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, সকালে গৃহপরিচারিকা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে চিকিৎসককে খবর দেওয়া হয়। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে টালিউডে কাজ করেছেন তমাল রায় চৌধুরী। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চনাটকেও ছিলেন সমান সক্রিয়। বড়পর্দায় তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিস্মর, রামধনু, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। বিভিন্ন ধরনের চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের কাছে তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন। তবে শুধু খলচরিত্রেই নয়, ইতিবাচক চরিত্রেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা। জীবনের এক পর্যায়ে ধীরে ধীরে অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান তমাল রায় চৌধুরী। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই কাজ কমিয়ে দেন। তার বুকে পেসমেকার বসানো হয়েছিল। শুটিংয়ের প্রয়োজনে দূরে যেতে হয় বলে অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও কাজ নেওয়া বন্ধ করে দেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আগের তুলনায় অভিনয়ের সুযোগও কম পাচ্ছিলেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরে টালিউডের চলচ্চিত্র ও থিয়েটার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তমাল রায় চৌধুরী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ