বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১, আহত ২
/ ১১৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

এনএনবি : ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে, জানিয়েছে জেরুজালেম পোস্ট।
এমডিএ জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এক নির্মাণাধীন স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এখানে গুরুতর আহত আরেকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তেল হাশোমারের সেবা মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। এমডিএর চিকিৎসা কর্মী লিজ গোরাল বলেন, “সাইরেন বাজার পরপরই আমরা এমডিএতে ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি দৃশ্য সম্পর্কে প্রতিবেদন পাই আর সেগুলো অনুসন্ধানের জন্য কর্মীদের পাঠাই। এগুলোর মধ্যে একটি স্থান ছিল মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন স্থাপনা। সেখানের দৃশ্য কঠিন ছিল, দুই আহত অজ্ঞান হয়ে পড়েছিল আর তাদের শরীরজুড়ে মারাত্মক শার্পনেলের আঘাত ছিল।” এই দুই আহতের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী একজন ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের মধ্যাঞ্চলের পৃথক আরেকটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে সেবা মেডিকেল সেন্ট্রারে নিয়ে যায় এমডিএর কর্মীরা।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্যাঞ্চলে আঘাত হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি ক্লাস্টার যুদ্ধাস্ত্র ছিল আর অন্তত ছয়টি এলাকায় এটি আঘাত হেনেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ইয়েহুদ, হোলন ও বাত ইয়াম অন্যতম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ