বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
/ ৬১ দেখা হয়েছে
বার : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্বেগজনক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, স্টার হোটেলের কয়েকজন স্টাফ একজন ভোক্তার উপর চেয়ার, প্লেট ও কাঁচের গ্লাস দিয়ে হামলা চালাচ্ছে। আরশ খান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘যদি ভোক্তার কোনো দোষ থাকে, তাকে জব্দ করে পুলিশের হাতে সমর্পণ করা যেত। এধরনের সন্ত্রাসী কর্মকান্ড মোটেও কাম্য নয়।’ তিনি আরও উল্লেখ করেন, স্টার হোটেলের সার্ভিসের মান অনেক সময় ভোক্তাদের জন্য হতাশাজনক হয়। স্টাফদের চোখে-মুখে সব সময় বিরক্তি লেগে থাকে। বড় মানুষ বা বড় অর্ডার না হলে খাবারের রুচি নষ্ট হয়ে যায়।
অভিনেতা আরও বলেন, ‘ভোক্তারা নিজের টাকা দিয়ে খাবার খেতে আসে। স্টার হোটেলের মালিকের বাপের টাকায় খাবারের জন্য আসে না। ভিডিওতে দেখা স্টাফদের যদি পুলিশের কাছে সমর্পণ না করা হয়, তাহলে আমাদের উচিৎ স্টার হোটেল থেকে আর কখনো খাবার না খাওয়া। আর ভোক্তারও যদি দোষ থাকে, প্রমাণসহ তাকে পুলিশের হাতে সমর্পণ করা উচিত।’ ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী এই ঘটনায় হোটেলের কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ