বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান
/ ৭৪ দেখা হয়েছে
বার : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপ গতকাল শেষ হলেও পাকিস্তানের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে আরও আগেই। এবার তাদের মাঠে নামতে হবে সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে। তবে বাংলাদেশে এসে স্বাগতিকদের বিপক্ষে জেতা সহজ হবে বলে মনে করেন না পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন। সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার মিরপুর শেরেবাংলার উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হেসন ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। ৮ মাস পর এই মিরপুরে ওয়ানডে সিরিজ খেলবে এই দুই দল। বাংলাদেশ সবশেষ গত বছরের অক্টোবরে ওয়ানডে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পাকিস্তানও ওয়ানডেতে শেষবারের মতো মাঠে নেমেছে গত বছরের নভেম্বরে। ঘরের মাঠে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হেসন। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাদা বলের কোচ বলেন,‘অবশ্যই বাংলাদেশকে হারাতে পারব। তবে বাংলাদেশকে আমরা সম্মান করি। বিশেষ করে হোম কন্ডিশনে। টি-টোয়েন্টি সিরিজের চেয়ে কন্ডিশন অনেক ভিন্ন হবে। সেবার ছিল অধারাবাহিক বাউন্স ও গড়পড়তা উইকেট। এবার অনেক ভালো মনে হচ্ছে। ব্যাটিং-বোলিং দুই দিকেই ভারসাম্য থাকবে। ইদানীং ৫০ ওভারের বেশি ম্যাচ খেলা হয়নি। মানিয়ে নিতে হবে দ্রুতই।’ মিরপুরের ধানখেতের উইকেট নিয়ে সমালোচনা হয় হরহামেশাই। সবশেষ গত অক্টোবরে ওয়ানডে সিরিজে ব্যঙ্গ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসেন। এক ম্যাচে তো পুরো ৫০ ওভারই স্পিন দিয়ে করিয়েছিল উইন্ডিজ। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপে তুলনামূলক ভালো উইকেট দেখা গেছে মিরপুরে। উইকেট নিয়ে আজ হেসন বলেন,‘অতীতের চেয়ে বেশি ঘাস এবার দেখতে পেলাম। মাঝখানের ওভারগুলোতে স্পিনে ভরসা করা লাগতে পারে। সেক্ষেত্রে উইকেট নেওয়ার সুযোগ তৈরি হবে। সবকিছু নির্ভর করছে উইকেট কেমন হচ্ছে তার ওপর।’ ওয়ানডেতে আগের অবস্থায় ফিরতে চায় বাংলাদেশওয়ানডেতে আগের অবস্থায় ফিরতে চায় বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বাবর আজম-সাইম আইয়ুব-ফখর জামানদের নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। যাঁদের মধ্যে সাহিবজাদা ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামাইল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। আর ফারহান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮৩ রান করেছেন। হেসনের আশা নতুন ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে দারুণ কিছু করে দেখাবেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘যে-ই বাদ পড়ুক, আমি মনে করি এটা যাচাই-বাছাইয়ের সুযোগ। আমরা তরুণদের সুযোগ দেওয়ার তেমন সুযোগ পাই না। এই সার্কিটে অনেক ক্রিকেটার আছে। যেমন ধরুন সাহিবজাদা ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ করেছে। ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছে ৫০ ওভারের ক্রিকেটে। শামাইল হোসেন অসাধারণ প্রতিভা। প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রান করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ করেছে। গত বছর শাহিনসের হয়েও ভালো করল। আশা করছি নতুনরা ভালো করবে।’ বাংলাদেশ সিরিজের দল নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন আমিরবাংলাদেশ সিরিজের দল নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন আমির মিরপুরের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জিং মনে করছেন হেসন। পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘এটা দারুণ এক গ্রুপ। নতুন ছেলেরা পাকিস্তান শাহিনসের হয়ে ভালো খেলেছে। তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত। পিচে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। কন্ডিশন যেমনই হোক, বাংলাদেশকে চ্যালেঞ্জে ফেলতে হবে। গত ওয়ানডে সিরিজ দারুণ কেটেছে। আমরা সলিড ক্রিকেট খেলে দাপটের সঙ্গে জিতেছি। এই সিরিজ নতুনদের জন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ