বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নারীদের সুস্থতার বার্তা দিতে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন শিল্পা শেঠি
/ ৬২ দেখা হয়েছে
বার : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  একটি সংসারের প্রায় সব দায়িত্বই অনেক সময় এসে পড়ে নারীর কাঁধে। পরিবারের সুখ-দুঃখ, প্রয়োজন-অপ্রয়োজন সবকিছুর মাঝেই নিজের যতœ নেওয়ার কথা অনেক সময় ভুলে যান তারা। তাই নারীদের সুস্থতা ও স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুম্বাইয়ের জুহু সমুদ্রপাড়ে মহিলাদের জন্য বিনামূল্যে একটি যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করেছেন তিনি। নারীশক্তিকে উদযাপন করার পাশাপাশি সুস্থ জীবনযাপনের বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী।
এই আয়োজনে তার সঙ্গে যুক্ত হয়েছেন উদ্যোক্তা রঞ্জিত বিন্দ্রা। তিনি তার পরিচালনায় রোববার (৮ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ যোগব্যায়াম সেশন। উল্লেখ্য, রঞ্জিত বিন্দ্রা অভিনেত্রীর শখের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’রও অংশীদার। জানা গেছে, প্রায় ৫০ জন অতিথিকে নিয়ে আয়োজিত হবে এ দিনের যোগব্যায়াম কর্মসূচি। অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিনামূল্যে কফি এবং স্বাস্থ্যকর বিশেষ পানীয়ের ব্যবস্থাও। এ উদ্যোগের মধ্য দিয়েই নতুন এক পথচলা শুরু করতে যাচ্ছেন শিল্পা শেঠি। এতদিন তার বাস্তিয়ান মূলত রেস্তোরাঁ ব্যবসাতেই সীমাবদ্ধ ছিল। এবার এটি সুস্বাস্থ্য ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও কাজ করবে। ফিটনেস ধরে রাখার বিভিন্ন উপকরণও আনার পরিকল্পনা রয়েছে। শরীরচর্চার প্রতি শিল্পার আগ্রহ নতুন কিছু নয়। জীবনের পঞ্চাশ পার করেও তিনি দারুণ ফিট ও প্রাণবন্ত। তার নির্মেদ শরীর, ফিটনেস এবং ত্বকের ঔজ্জ্বল্যের নেপথ্যে রয়েছে নিয়মিত যোগাসন। তবে নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যদেরও এই অভ্যাসে উৎসাহিত করতে চান এই অভিনেত্রী। বিভিন্ন সময় সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা নিয়েও কথা বলতে দেখা গেছে তাকে। ব্যস্ত রোজনামচার মাঝেও নিয়মিত শরীরচর্চা করতে ভোলেন না শিল্পা। খাবারের ক্ষেত্রেও তিনি বেশ সচেতন। তার দৈনন্দিন খাদ্যতালিকায় ঘি থাকা প্রায় বাধ্যতামূলক বলেই জানিয়েছেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ