বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো
/ ৬৪ দেখা হয়েছে
বার : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে রঙিন তারকাজীবনের আড়ালে রয়েছে সংগ্রামময় এক শৈশবের গল্প। ছোটবেলা ও কৈশোরের বড় একটি সময় কেটেছে পিরোজপুরের ভান্ডারিয়ায়, নানাবাড়িতে। তার বাবা মনিরুল ইসলামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার সালাবাদ ইউনিয়নের বাকা গ্রামে।
তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখানেই থাকাকালে ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের সালমা সুলতানাকে বিয়ে করেন তিনি। জীবনের কঠিন বাস্তবতা খুব অল্প বয়সেই স্পর্শ করে পরীমনিকে। মাত্র তিন বছর বয়সেই মা-বাবা দুজনকেই হারান এই অভিনেত্রী। এরপর নানাবাড়িতেই বড় হয়েছেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবনের সময়টাও কেটেছে সেখানেই।
শৈশবের ঈদের স্মৃতি মনে করলে এখনো নস্টালজিক হয়ে পড়েন পরীমনি। বিশেষ করে ঈদুল ফিতর এলেই সালামি নিয়ে ছোটবেলার নানা মজার স্মৃতি ভেসে ওঠে তার মনে।
পরীমনি বলেন, ‘রোজার ঈদ এলে সালামি নিয়ে আমাদের মধ্যে বেশ প্রতিযোগিতা লেগে যেত। সবাই ছিল প্রায় সমবয়সী। বিশেষ করে কাজিন স্বর্ণার সঙ্গে তো প্রায়ই মজার ঝগড়া বেধে যেত কে কত সালামি পেল, কারটা বেশি।’ তিনি আরও বলেন, ‘স্বর্ণা বলত এটা আমার টাকা, এটা আমার সালামি।’ আমরাও ছাড়তাম না। ছোটবেলার সেই সালামি নিয়ে খুনসুটি আর আনন্দের মুহূর্তগুলো এখনো মনে পড়লে খুব ভালো লাগে। কতই না মজা করতাম তখন! পরীমনির পেশাগত জীবন ভরপুর নানা রকম চড়াই-উতরাই দিয়ে। সবকিছু পেরিয়ে তিনি কাজ করে যাচ্ছেন আপন আলোয়। সর্বশেষ তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। কিন্তু সেই বছরের তিনটি ছবিই দর্শক বা ব্যবসার দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ শুটিং শেষ হলেও এখনও মুক্তি পায়নি। আর ‘গোলাপ’ সিনেমার ঘোষণা পর্যায়ে রয়েছে। এছাড়া ২০২০ সালে থেমে থাকা ‘প্রীতিলতা’ ছবির শুটিংও অবশেষে শুরু হতে যাচ্ছে। এইসব নিয়ে পরী আছে বেশ সরব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ