বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নাইরোবিতে আকস্মিক বন্যায় ২৩ জনের মৃত্যু, ফ্লাইট চলাচলে বিঘœ
/ ৫৭ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

এনএনবি : কেনিয়ার রাজধানী নাইরোবিতে রাতভর প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা। বন্যায় কয়েক ডজন গাড়ি ভেসে যায় আর পূর্ব আফ্রিকার বৃহত্তম বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘিœত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, উদ্ধার প্রচেষ্টা সমন্বয় করার জন্য তিনি জরুরি কর্মীদের একটি দল মোতায়েন করেছেন, তাদের মধ্যে সেনা সদস্যরাও আছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন; খবর বার্তা সংস্থা রয়টার্সের। নাইরোবির গ্রোগান শিল্প এলাকায় নাইরোবি নদীর পানি তীর উপচে ঢুকে পড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় নিরাপত্তা প্রহরী জন লোমায়ান জানান, তিনি তার পরিচিত এক বয়স্ক ডিম বিক্রেতার মরদেহ একটি গাড়ির নিচে আটকে থাকতে দেখেছেন। লোমায়ান বলেন, “আমি তাকে ওপর থেকে পানির তোড়ে ভেসে আসতে দেখেছিলাম। আমরা জানতাম না তিনি কোথায় গেছেন। এখন তাকে এই গাড়ির নিচে দেখা যাচ্ছে।” রয়টার্সের এক প্রতিনিধি ঘটনাস্থলে তিনটি মরদেহ গাড়ির নিচ থেকে উদ্ধার করতে দেখেছেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পূর্ব আফ্রিকা জুড়ে বন্যা ও খরা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। অল্প সময়ে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার প্রবণতা বাড়ছে। ২০২৪ সালের ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’-এর এক গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে বিধ্বংসী বৃষ্টির আশঙ্কা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। বিঘিœত বিমান চলাচল
কেনিয়া এয়ারওয়েজ জানিয়েছে, অতিবৃষ্টির কারণে নাইরোবি অভিমুখী ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় কিছু ফ্লাইট উপকূলীয় শহর মোম্বাসার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বন্যায় সর্বস্ব হারানো স্থানীয় বাসিন্দা সেড্রিক মুয়ানজা আতঙ্কিত কণ্ঠে বলেন, “অসংখ্য গাড়ি আর মালামাল পানির তোড়ে ভেসে গেছে। আমি জানি না কী হয়েছে। নদীর সব পানি হঠাৎ লোকালয়ে চলে এসেছিল।” নাইরোবি নদী সংলগ্ন এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনও চলছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ