বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জুগিয়ায় প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, এলাকাবাসীর রাস্তা অবরোধ
/ ১২৪ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া এলাকায় মুস্তাক আহমেদ পার্থ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে রবিবার (৮ মার্চ) সকালে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
নিহত মুস্তাক আহমেদ পার্থ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া কদমতলা এলাকার বাসিন্দা। তিনি হেলাল সরদারের ছেলে এবং স্থানীয় বেঙ্গল মেটাল ইন্ডাস্ট্রিতে রিং মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কুষ্টিয়া শহরতলীর জুগিয়া দাখিল মাদ্রাসার পেছনে সন্টু নামে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পবিত্র রমজান মাসে এমন ঘটনায় এলাকাবাসীর সঙ্গে নিহত পার্থও প্রতিবাদ করেন।
এ ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার অভিযুক্ত সন্টু, তার দুই ছেলে স্বাধীন ও শাকিলসহ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য মিলে পার্থের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হন পার্থ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযুক্ত মো. সন্টু, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মাঠ পাড়ার গোপাল আলীর ছেলে।
এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া শহরতলীর জুগিয়া এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ