বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইউক্রেইনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, খারকিভে শিশুসহ নিহত ১০
/ ৮৫ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

এনএনবি : ইউক্রেইনজুড়ে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শনিবার ভোররাতে রাশিয়া ইউক্রেইনের জ্বালানি খাত এবং রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে ৪৮০টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি বলেন, “রাশিয়া ইউক্রেইনের আবাসিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার চেষ্টা থেকে সরে আসেনি। জীবনের বিরুদ্ধে বর্বর এ হামলা নিয়ে অংশীদারদের কাছ থেকে প্রতিক্রিয়া আসা উচিত আর সমর্থন অব্যাহত রাখা উচিত।” ইউক্রেইনীয় বিমান বাহিনীর দাবি, তাদের এয়ার ডিফেন্স ৪৫৩টি ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে ২৬টি ড্রোন এবং ৯টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে, যা দেশটির অন্তত ২২টি স্থানে আঘাত হেনেছে। আবাসিক ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। হামলায় আরও ১৫ জন আহত হয়েছেন এবং অন্তত ১৯টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে হানা নামের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, “বিস্ফোরণের ২০ মিনিট পর যখন এখানে পৌঁছালাম, আমার মনে হচ্ছিল স্ট্রোক হবে। পা কাঁপছিল, কথা সরছিল না। সেখানে সাধারণ মানুষ থাকতো। তারা কাকে লক্ষ্য করে হামলা চালাল?” রয়টার্সের ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে সাদা ধোঁয়া উড়ছে এবং উদ্ধারকর্মীরা একটি মরদেহ কালো ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন। হামলায় বাণিজ্যিক ভবন, বিদ্যুৎ বিতরণ লাইন এবং অসংখ্য গাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কিইভ ইউক্রেইনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো জানিয়েছেন, রাজধানী কিয়েভে একটি জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার পর চার এলাকার ২৮০৬টি অ্যাপার্টমেন্ট ভবনের হিটিং ব্যবস্থা বা ঘর গরম রাখার পদ্ধতি অচল হয়ে পড়েছে। হামলায় সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন। জাতীয় গ্রিড অপারেটর ‘উক্রেনারগো’ জানিয়েছে, হামলার পর দেশের সাতটি অঞ্চলে জরুরি লোডশেডিং শুরু করা হয়েছে। এছাড়া ইউক্রেইনের মধ্যাঞ্চলে চারটি রেলওয়ে স্টেশন এবং দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরেও হামলা চালিয়েছে রাশিয়া। ওদেসায় একটি শস্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভোজ্যতেলের কন্টেইনারে আগুন ধরে গেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ