বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করতে আহ্বান প্রধানমন্ত্রীর
/ ৯২ দেখা হয়েছে
বার : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

এনএনবি : পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’ এসময় তিনি বলেন, ‘ব্যায় সংকোচন এবং কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমজানে আজকের ইফতার হয়তো শেষ ইফতার মাহফিল।’ এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ