বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

খোকসা গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ
/ ৫৭ দেখা হয়েছে
বার : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর খেয়া ঘাটের পাশে দিতে গোসল করতে চার কন্যা শিশু আসে। এদের মধ্যে দুইজন সাঁতরে উপরে উঠতে পারলেও দুই শিশু নদীতে নিখোঁজ রয়েছে এখ পর্যন্ত। নিখোঁজ দুইজন শিশু কন্যা হল ফারুকের মেয়ে তায়েবা (৯) ও সোহেলের মেয়ে সুরাইয়া (১০)। উদ্ধার হওয়া দুই শিশু কন্যা হল তুহিনের মেয়ে সুমাইয়া (১০) ও সোহেলের মেয়ে সামিয়া (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা ফায়ার স্টেশন স্টেশন স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টা ১০ মিনিটের সময়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানপুর খেয়াঘাটের পাশে ওসমানপুর আদর্শ পাড়া গ্রামের সোহেলের মেয়ে সুরাইয়া, ফারুকের মেয়ে তাইবা, তুহিনের মেয়ে সুমাইয়া ও সোহেলের মেয়ে সামিয়া চার শিশু কন্যা গড়াই নদীতে গোসল করতে আসে। একপর্যায়ে চার শিশুর মধ্যে দুই শিশু সুমাইয়া ও সামিয়া উপরে উঠতে পারলেও সুরাইয়া ও তাইবা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার ভারপ্রাপ্ত রওশন আলী জানান বেলা ২:০০ টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ শিশু দুটা কোন পর্যন্ত পাওয়া যায়নি। ডুবুরি দলের জন্য খুলনাকে জানানো হয়েছে। তারা রওনা দিয়েছে।
এদিকে গড়াই নদীর ধারে স্বজনদের আহাজারি যেন থামছে না। একসাথে দুই শিশু নিখোঁজ হয়ে যাওয়ায় ওসমানপুর আদর্শ পাড়া গ্রামের বাসিন্দাদের শোক যেন সময়ের সাথে আরো বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য গত বছরও একই সময়ে ওসমানপুর খেয়া ঘাটে এরকম একটি শিশু পানিতে নিখোঁজ হয়ে যায়। একদিন পর শিশুটি ভাসমান মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ