বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয় : শবনম ফারিয়া
/ ৪৬ দেখা হয়েছে
বার : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  সম্প্রতি অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা। অনেকেই এই মৃত্যুর জন্য দায়ী করছেন অভিনেতাকে। কেউ কেউ বলছেন ইকরা কেন এই পথ বেছে নিল, তিনি ‘আত্মহত্যা’ না করে বিচ্ছেদের পথ বেছে নিতে পারতেন। এবার বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে আত্মহত্যা করলে মায়া হয়, আবার ডিভোর্স দিলে সমাজের কটাক্ষ শুনতে হয়। শবনম ফারিয়া বলছেন, ‘কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন, খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারলো না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে।’ এখানেই শেষ নয়, বিচ্ছেদের পরে বিয়ে হলেও মেয়েদের নানা কথা শুনতে হয়। বিষয়টি নিয়ে ফারিয়া বলছেন, ‘ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখবো, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না।’ শবনম ফারিয়া সবসময়ই সামাজিক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলে থাকেন। এ নিয়ে তাকেও কম কটূ কথা শুনতে হয় না। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাকে নানা ভাষাতেই আক্রমণ করে নেটিজেনদের একাংশ। তবুও সামাজিক মাধ্যমে তিনি সরব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ