বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘অর্থহীন’ ছাড়লেন ড্রামার ডন ও গিটারিস্ট এহতেশাম
/ ৮০ দেখা হয়েছে
বার : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:১১ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন থেকে একসঙ্গে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডটির ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আলাদা ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তারা। ফেসবুকে দেওয়া পোস্টে মার্ক ডন জানান, ‘অর্থহীন’–এর সঙ্গে তার প্রায় এক দশকের পথচলার সমাপ্তি ঘটেছে। দীর্ঘ এ সময়ের অভিজ্ঞতাকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। মার্ক ডন লিখেছেন, গত দশ বছরের যাত্রা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অর্থহীন-এর সঙ্গে এই সময়ে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, ব্যক্তিগত বিকাশ, কঠোর পরিশ্রম এবং পারিবারিক বন্ধনের মতো অনুভূতি। এসব অভিজ্ঞতাই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিশেষভাবে স্মরণ করেন ২০১৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’-এর রেকর্ডিংয়ের সময়ের দিনগুলো। পাশাপাশি ‘ফিনিক্সের ডায়েরি ১’ ও ‘ফিনিক্সের ডায়েরি ২’ তৈরির সময়ের নির্ঘুম রাত, দীর্ঘ অনুশীলন, আবেগঘন মুহূর্ত এবং টানা সফরের কথাও স্মরণ করেন তিনি। মার্ক ডন আরও বলেন, গত এক দশকে অর্থহীনকে নানা উত্থান–পতনের মধ্যদিয়ে যেতে দেখেছি। দীর্ঘবিরতির পর নতুন করে দল গঠন এবং প্রতিবার ফিরে আসার সময় আমি নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। মঞ্চে পারফরম্যান্সের সময় নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন এ ড্রামার। কখনো পরিবেশনার মাঝপথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, কখনো দর্শকের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা নিতে হওয়া-সবকিছু সত্ত্বেও তারা একসঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন বলে জানান তিনি। অন্যদিকে, গেল বছরের জানুয়ারিতে ‘অর্থহীন’-এ যোগ দেওয়া গিটারিস্ট এহতেশাম আলী মঈনও ব্যান্ডটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, মাত্র এক বছরের পথচলার পর তিনি এবার স্বাধীনভাবে নিজের সংগীতযাত্রা এগিয়ে নিতে চান।
এহতেশাম লিখেছেন, ব্যান্ডটির সঙ্গে কাটানো সময়ের জন্য তিনি কৃতজ্ঞ। একসঙ্গে অসংখ্য মঞ্চে পারফরম্যান্স, দীর্ঘ রিহার্সাল এবং এই পথচলায় যারা সমর্থন দিয়েছেন-সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, এখন থেকে স্বাধীনভাবে নতুন সৃজনশীল দিক অন্বেষণ করতে চান এবং একজন শিল্পী হিসেবে নিজেকে আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ নেবেন। পোস্টের শেষে ‘অর্থহীন’-এর জন্য শুভকামনাও জানান এ গিটারিস্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ