বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এবার লাইভে এসে যে হুমকি দিলেন তানজিন তিশা
/ ৮৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ হঠাৎ করেই গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সামিয়া অথৈ অভিযোগ করেন, মানিকগঞ্জে পুতুলের বিয়ে নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মেরেছেন তানজিন তিশা। লাইভে সামিয়া অথৈ বলেন, ‘তিনি (তিশা) সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে।’ তবে তানজিন তিশার দাবি, চরিত্রের প্রয়োজনেই চড়টি মেরেছেন তিনি। এরপর থেকেই এই চড়কা- নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় চলছে। এরমধ্যে সামিয়া অথৈ একটি গণমাধ্যমে দাবি করেন তানজিন তিশা গাঁজা খেয়ে সেটে এসেছে। বিষয়টি তিশার নজরে এলে মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেট থেকে নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ টিমের সবাইকে নিয়ে লাইভে আসেন তিনি। সেখানে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। তিশা সেখানে বলেন, ‘আমি যদি কিছু করতাম তাহলে আপনি সেটে থাকতে পারতেন না। আমি যদি মারতাম তাহলে প্রথমদিন সেটে কেন বলেননি। আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আমি তাকে ব্যক্তি আক্রমণ করতাম যদি তাহলে প্রথমদিন পরিচালককে বলতে পারতো। আমার পরিচালক আমাকে বলতো, আমরা নিজেরা ঠিক করে নিতাম। আপনি সংগঠনকেও জানাননি। সরাসরি চলে গেছেন লাইভে। এটা আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যক্তি আক্রমণ।’ তিশা আরও বলেন, ‘সে যে মিথ্যা কথা বলছে আমার নামে সেজন্য আইনি পদক্ষেপ নেবো। পাশাপাশি আরও এক শিল্পীর নামে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে। ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। সে বলছে আমার গায়ে থেকে গন্ধ আসে, একঘণ্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এইগুলো আসলে কি!’ এসময় তিশা বলেন, ‘সে কি অভিযোগ করবে, তার আগে আমি সংগঠনকে জানবো। আমার নামে সে যে মিথ্যাচার করেছে সেটার বিচার চাইবো।’ জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয় ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং। শুরুতে সামিয়া অথৈ, মীর রাব্বীসহ আরও কয়েকজন শিল্পীর দৃশ্য ধারণ করেন পরিচালক। বেলা তিনটার দিকে ছিল তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের দৃশ্যধারণ। সামিয়ার দাবি, চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যটিতে তিশাকে তার একটি চড় মারার কথা ছিল। সে মতোই তিনি চড়টি মেরেছেন। এরপর তিশা তাকে একাধিক চড় মেরে বসেন। চিত্রনাট্যে তিশার চড় মারার কথা ছিল না। এর আগে ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরেন সামিয়া অথৈ। তিনি জানান, একটি দৃশ্যে তাকে সহশিল্পী তানজিন তিশাকে চড় মারতে বলা হয়েছিল। ‘আমি আলতোভাবে চড় মারি। কিন্তু ঘটনার পর তিশা আপু আমাকে পাল্টা চড় মারেন। শুধু তাই নয়, সবার সামনে একের পর এক মারেন’, – দাবি করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে সামিয়া অথৈ আরও বলেন, আগের দিন একটি দৃশ্য ধারণের সময়ও তার হাতে আঘাত লাগে। তবে তখন কিছু বলেননি। তার ভাষ্য, ‘আজকের ঘটনা কোনোভাবেই মানতে পারছি না। তিনি সিনের মধ্যেই আমাকে মেরেছেন। আমার গাল ও চোখ ফুলে গেছে। শুটিংয়ে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ