বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিজের গোপন যে কথা প্রকাশ করলেন সুনেরাহ
/ ৪০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ তার ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এরইমধ্যে নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শকের প্রিয় অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। পর্দার চরিত্র নয়, সম্প্রতি নিজের ভক্তদের সামনে উন্মোচন করলেন তার একান্ত অন্তরঙ্গ অনুভূতি ও দীর্ঘ সংগ্রামের গল্প। বলা যায়, নিজের জীবনের অজানা ও গোপন অনেক কথা প্রকাশ করলেন ‘ন ডরাই’ ছবির নায়িকা। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব বা শোক যাই বলুন না কেন।’ নিজের ভেতরের অদ্ভুত অনুভূতির বর্ণনা দিয়ে সুনেরাহ বলেন, ‘অনুভূতিটা ছিল অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, তবুও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য।’ অভিনেত্রী আরও জানান, নিজের সংগ্রামের পথচলা তাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবকিছু পেরেছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।’ শেষে নিজের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে সুনেরাহ লিখেছেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।’
সুনেরাহর এই খোলামেলা ও শক্তিশালী বর্ণনায় অনুরাগীরা তাকে সমর্থন জানাচ্ছেন। সেইসঙ্গে তার সাহসিকতাকে প্রেরণার উৎস হিসেবে দেখছেন অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ