বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

রমজানে প্রকাশ্য কুকুরের মাংস প্রস্তুতকালে জনতার হাতে যুবক আটক ॥ ব্যবস্থা নেয়নি প্রশাসন
/ ৯৯ দেখা হয়েছে
বার : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ মুসলমানদের সিয়াম সাধনার মাসে কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের মাংস বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুতকালে রানা (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মের শেষ দিকে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রানা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়া (৮নং ওয়ার্ড) এলাকার সিরাজুলের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, রানা একজন চিহ্নিত মাদকাসক্ত এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
ভেড়ামারা প্ল্যাটফর্মের পাশে গোপনস্থানে অভিযুক্ত রানা একটি কুকুরের চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে হাতেনাতে ধরে ফেলে। এসময় কুকুরের মাংস দেখে এলাকায় চরম উত্তেজনা ও ঘৃণার সৃষ্টি হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
এলাকাবাসীর দাবি, রানা সে একাই এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত নয়। এর পেছনে আরও বড় কোনো চক্র থাকতে পারে। স্থানীয়রা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন, “জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন জঘন্য কাজ কোনোভাবেই মেনে নেয়া যায় না। মাদকাসক্ত রানাকে কঠোর আইনের আওতায় আনার পাশাপাশি এই চক্রের সঙ্গে কারা জড়িত আছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” এই ঘটনায় উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলেও ভেড়ামারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ