বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
/ ৯৯ দেখা হয়েছে
বার : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ‘আনিচ স্টোর’ নামের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছলেমান শাহ (৬৫) ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় দোকানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামে এক পাখিভ্যান চালক নিহত হন। স্থানীয়রা জানান, দ্রুতগতির ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে রাসেল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এর আগে সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল এলাকায় মিজান তেলপাম্পের সামনে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রূপচাঁদ ইসলাম নিহত হন। তিনি ১০ মাইল এলাকার বাসিন্দা মোজাম্মেল মন্ডলের ছোট ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু ওবায়দা বলেন, হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি ট্রাক আটক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতার মর্গে তিনটি মরদেহের ময়নাতদন্ত শেষে আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ