বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’র যাত্রা শুরু
/ ১০১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

নাজমুল হুসাইন, ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় এটি উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এসময় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) খোন্দকার আব্দুল মজিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ‘র সঞ্চালনায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ জানান, কর্নারে মোট ১৭২৭টি বই স্থান পেয়েছে। ডেকোরেশন সহ সর্বসাকুল্যে ১৬ লাখ টাকা ফান্ডিং করেছে ইসলামী ফাউন্ডেশন। সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রথমেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্নারের প্রস্তাবনা দেন। যার পরিপ্রেক্ষিতে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্নার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালকের সাথে আলোচনা করলে তিনি কিছু উদ্ভাবনী পদক্ষেপের প্রস্তাব জানতে চেয়েছিলেন। দীর্ঘ ১৬ বছর তৎকালীন সরকার তেমন বই প্রকাশ করতে দেয়নি। তাই আমি প্রস্তাব করলাম যে, বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানকার লাইব্রেরিগুলোতে ইসলামী ফাউন্ডেশনের বই রাখা যায়। ডিজির সঙ্গে সাক্ষাৎকারে আমার মূল প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ প্রতিষ্ঠা ও মোবাইল লাইব্রেরি চালু করা। যা বর্তমান বাস্তবায়নের পথে। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে দন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ