বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আনন্দ-উচ্ছ্বাসে ইবিতে দোল পূর্ণিমা উদযাপন
/ ১৫৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:২২ অপরাহ্ন

ইবি প্রতিনিধি ॥ আনন্দ-উচ্ছ্বাসে-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রাঙ্গণে সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ উৎসব উদযাপন করা হয়। উৎসবটি উপলক্ষে সকালে টিএসসিসি’র পূজা উদযাপন কক্ষে শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয়। এরপর শ্রীকৃষ্ণের বিগ্ৰহে প্রথম আবির অর্পণ করে হোলি খেলা শুরু হয়। রঙিন আবির ও রঙের মিশেলে হোলি খেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। উৎসব শেষে প্রসাদ বিতরণ করে মিষ্টিমুখ করেন শিক্ষার্থীরা। এসময় অদিতি ঢালী বলেন, আমার তিন বছরের ক্যাম্পাস লাইফের এটাই প্রথম দোল ছিলো। ক্যাম্পাস বন্ধ থাকায় খুব বেশি আয়োজন না করা গেলেও যতটুকু হয়েছে বেশ ভালোই উপভোগ করেছি। সব মিলিয়ে ভালো লেগেছে। আরেক শিক্ষার্থী জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এ জন্য হিন্দুধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয় পূজা উদজাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, দিনব্যাপী প্রার্থনা ও উৎসব আয়োজন করেছি। ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। তবে ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রায় সবাই এতে অংশগ্রহণ করেছেন। এ বছর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা একটু ছোট পরিসরে এ বছরের উৎসব আয়োজন করেছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ