বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান, শত্রুরা পস্তাবে লারিজানির হুঁশিয়ারি
/ ১২৬ দেখা হয়েছে
বার : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্য প্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযো গমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। লারিজানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। গত ৩০০ বছরের মতো এবারও ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কোনো আক্রমণে জড়ায়নি।’ তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যেই আমরা নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে।’ গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানা যায়। এই ঘটনার পর তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর জেরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটে। সহিংসতার এই ধারাবাহিকতায় এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে। বিে বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং তা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংযম ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ