বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অনুপস্থিত জাহের আলভী
/ ৩৯ দেখা হয়েছে
বার : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। ১ মার্চ, রোববার বিকেল ৫টায় জানাজা শেষে ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না জাহের আলভী। তিনি নেপালে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার ফেরার অপেক্ষায় বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি। ইকরার মৃত্যুর ঘটনায় স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আজ সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে দুপুর ২টার দিকে শেষবারের মতো ঢাকা ছাড়েন ইকরা। জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে জাহের আলভীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। ইকরার মৃত্যুর পর তার এক ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়। ঘটনাটি ঘিরে শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মামলার তদন্তের অগ্রগতি ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে সবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ