বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অমিতাভের সিনেমায় দেখা যাবে সাদিয়া আয়মানকে
/ ৭৪ দেখা হয়েছে
বার : সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ অভিনয় করছেন সাদিয়া আয়মান। রোমান্টিক ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা দম্পতি। বঙ্গ অরিজিনাল সিনেমা হিসেবে নির্মিত এ প্রজেক্টে সাদিয়ার বিপরীতে অভিনয় করছেন জিয়াউল পলাশ। বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটিতে পোষা প্রাণীর প্রতি মমতা ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরা হয়েছে। গত সপ্তাহখানেক ধরে ঢাকার গুলশান ও বনানী এলাকায় চলছে দৃশ্যধারণ। নির্মাতারা জানান, সমসাময়িক নগর জীবনের প্রেক্ষাপটে ভিন্ন স্বাদের এক প্রেমের গল্পই তুলে ধরা হবে ‘লাভ সিটার’-এ। ছয় বছরের ক্যারিয়ারে ওয়েব মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন সাদিয়া আয়মান। ‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ ও ‘বিভাবরী’-সহ একাধিক ওয়েব সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত বছর ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। উল্লেখ্য, এর আগে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় ‘বোহেমিয়ান ঘোড়া’য় কাজ করেছিলেন সাদিয়া আয়মান। এবার ‘লাভ সিটার’-এ নতুন রসায়ন নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ