বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আঙুলে হিরার আংটি, আসঔেন কি কঙ্গনার বাগদান হয়েছে
/ ৪৯ দেখা হয়েছে
বার : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায় থাকে। তার জীবনে প্রেম এসেছে একাধিকবার, তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। একসময় হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল তার। সেই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। পরে ধীরে ধীরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন কঙ্গনা। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মান্ডী থেকে নির্বাচিত সাংসদ।
এবার তার ব্যক্তিজীবন ঘিরে ফের নতুন আলোচনা। তবে কি বাগ্দান সেরে ফেললেন কঙ্গনা? সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই সাংসদ-অভিনেত্রী। সাবেকি সাজে ধরা দেন তিনি। তার শাড়ি থেকে গয়না- সবকিছুই কাড়ে প্রশংসা। কিন্তু সবচেয়ে বেশি নজর যায় অনামিকা আঙুলে থাকা বড়সড় হিরার আংটির দিকে। মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা-তবে কি বাগদান সেরে ফেলেছেন কঙ্গনা? শুধু আংটি নয়, তার পরা শাড়িও জল্পনায় ঘি ঢেলেছে। কঙ্গনা সেদিন পরেছিলেন গুজরাতের জনপ্রিয় পটোলা শাড়ি। এর আগে দীপাবলির দিনেও একই ধরনের শাড়িতে দেখা গিয়েছিল তাকে। বারবার পটোলার প্রতি এমন অনুরাগ দেখে অনেকে প্রশ্ন তুলেছেন-পাত্র কি গুজরাটি?
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কঙ্গনা। তার অনুরাগীদের একাংশ অবশ্য বলছেন, “একজন নারী চাইলে নিজের জন্য নিজেই হিরের আংটি কিনতে পারেন।”
সব মিলিয়ে, হিরের ঝলকেই এখন চর্চার কেন্দ্রে কঙ্গনা। তবে সত্যিই কি জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি, নাকি এও নিছক গুঞ্জন-সে উত্তর পেতে অপেক্ষায় ভক্তরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ