বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা
/ ৯২ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী মিম মানতাশা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি। একটা সময় টানা ব্যস্ত সময় পার করলেও বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন এ অভিনেত্রী। ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ে উপস্থিতি তুলনামূলক কম। তবে দীর্ঘ বিরতি শেষে আবারও পর্দায় ফিরছেন মিম মানতাশা। নাটক কিংবা বিজ্ঞাপনÑ সব কাজেই বেছে বেছে এগোচ্ছেন এ লাক্সতারকা। অনেক কাজের প্রস্তাব পেলেও মন সায় না দিলে কোনো কাজ করেন না তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এখন অভিনয়ে আরও বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন মিম মানতাশা। অভিনেত্রী বলেন, শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরও বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা। তাই মনের মতো না হলে সেটি আমাকে টানত না।
এ লাক্সতারকা বলেন, এখন সত্যি সত্যি আমার কাজের সংখ্যা বাড়ানো উচিত। এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারছেন তিনি। তাই অভিনয়ে আরও সময় দেওয়ার পরিকল্পনাও করছেন তিনি। নিজের শান্তশিষ্ট স্বভাবের কথা উল্লেখ করে মিম মানতাশা বলেন, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। কিন্তু আমি অনেক ভাগ্যবতী যে, কিছু মানুষ আছেন, যারা সব সময় আমার খোঁজখবর নেন।
তিনি বলেন, আমি আমার এতটুকু ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি। সেদিক থেকেও আমি অনেক ব্লেসড। এ অভিনেত্রী বলেন, ইতোমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি। আরও কিছু রয়ে গেছে। সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন মিম মানতাশা। এর মধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে। যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোন সিনেমার, সে বিষয়ে কিছুই বলতে চান না অভিনেত্রী। তবে প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না বলেও জানান মিম মানতাশা। উল্লেখ্য, মিম মানতাশা সম্প্রতি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। এর মধ্যে কিছু প্রচারে এসেছে, কছিু মুক্তির অপেক্ষায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ