বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপানো অভিনেত্রী চমকও চান সাকিবকে
/ ৫১ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বছর দুই আগে ভারতের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার পর আর বাংলাদেশের হয়ে খেলেননি সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী আন্দোলন এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেশের মাটিতে ফেরার সুযোগ পাননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। ক্রিকেটপ্রেমীরাও আশা করছেন, বিশ্বসেরা অলরাউন্ডার লাল-সবুজের জার্সি গায়ে মাঠে ফিরবেন। জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনিও অপেক্ষায় আছেন প্রিয় ক্রিকেট তারকাকে খেলতে দেখবেন বলে। এ প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জন্য মাঠে নামুক, ব্যাট ধরুক। রাজনৈতিক সাকিব নয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের, ভক্ত হিসেবে তাকে আবারও জাতীয় জার্সিতে খেলতে দেখতে চাই।’ বিসিবি-ও সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনা করছে। এর আগে বোর্ডের একজন পরিচালক এবং সংগীতশিল্পী আসিফ আকবর জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ৫ আগস্টের পরবর্তী মামলাগুলো পুনর্বিবেচনার সম্ভাবনা আছে। বিষয়টি সফল হলে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী বোর্ড ও ভক্তরা। এই ফিরতি ম্যাচে সাকিবকে দলে পাওয়ার আশা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ