বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল
/ ৭১ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০২ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ দেশের শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী- তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী আলোচিত ব্যারিস্টার সুমনের চেম্বারে অ্যাসোসিয়েটস আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন পিয়া। এই মডেল এবার তার সহকর্মীকে নিয়ে লিখলেন ফেসবুকে। সুমনের প্রশংসা করে তার মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন। পিয়া তার স্ট্যাটাসে লিখেছেন, ‘যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস। কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন- সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য-সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদ-।’ স্ট্যাটাসে অভিনেত্রী-আইনজীবী আরও বলেন, ‘কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তা যেন ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা হয়ে দ্রুত নিষ্পত্তি হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নতির জন্য ব্যারিস্টার সুমনের মতো মানুষের সংখ্যা বাড়ুক’-এই কামনাও ব্যক্ত করেন তিনি। আইনজীবীর পোশাকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে লাবণ্যময়ী হাসি দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেই হাসির ভিডিও। ২০২৩ সালের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ