বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বলিউডে চমক, কে হবেন সিনেমার আর ডি বর্মন
/ ৭৬ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বলিউডে বায়োপিকের ঢেউ তো চলছেই। তবে এবার সিনেমাপ্রেমীদের জন্য আসতে চলেছেন এক অন্যরকম আমেজ! কিংবদন্তি সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা। রাহুল দেব বর্মণকে ভক্তরা ভালোবেসে ডাকেন আর ডি বর্মন। সংগীতাঙ্গনের মানুষদের কাছে তিনি সবার প্রিয় পঞ্চম দা। সেই মানুষটি জীবন্ত হয়ে ফিরবেন সিনমোর পর্দায়। এই বায়োপিক নির্মাণের দায়িত্ব নিয়েছেন নীরাজ পান্ডে। তিনি এর আগে ‘এমস ধোনি’ বানিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। জানা গেছে, চিত্রনাট্য ইতিমধ্যে প্রস্তুত। এখন শুধু নায়ক নির্বাচন আর শুটিং শুরুর অপেক্ষা! শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে স্কটল্যান্ড ও বুদাপেস্টের মনোরম লোকেশন। তাই ধারণা করা হচ্ছে, শুধু ভারতের সংগীতজয়ই নয়, বিদেশের মঞ্চেও আর ডি বর্মনের সফর উঠে আসবে পর্দায়।
সবচেয়ে বড় প্রশ্ন, পঞ্চমের চরিত্রে কে অভিনয় করবেন? শোনা যাচ্ছে, বলিউডের প্রথম সারির এক তারকার সঙ্গে কথাবার্তা চলছে। তার শিডিউল মিললেই শুরু হবে ক্যামেরা ঘোরা। ১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্ম নেওয়া রাহুল দেববর্মন ছিলেন কিংবদন্তি শচীন দেব বর্মণের একমাত্র ছেলে। ১৯৬১ সালে ‘ছোটে সাহেব’ সিনেমার মাধ্যমে সংগীত পরিচালনায় যাত্রা শুরু তার। এরপর একের পর এক হিট সিনেমায় কাজ করে উপহার দিয়েছেন জনপ্রিয় সব গান। প্রায় সাড়ে তিন শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ। হিন্দির পাশাপাশি বাংলা গানেও রেখেছেন কালজয়ী ছাপ। নতুন সাউন্ড, আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার আর এক্সপেরিমেন্টাল মিউজিক, সব মিলিয়ে ভারতীয় সংগীতে এনেছিলেন বিপ্লব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ