বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রেম, বেদনা আর নির্মম বাস্তবতার মিশেলে সাজানো নাটক ‘প্রেমাতাল’
/ ১০৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০০ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ নিখোঁজ এক মানুষকে ঘিরে মা ও স্ত্রীর অনিশ্চিত অপেক্ষা- এই আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’। প্রেম, বেদনা আর নির্মম বাস্তবতার মিশেলে সাজানো এ নাটকটি দর্শকদের নিয়ে যাবে এক গভীর অনুভূতির ভেতর। নাটকের কেন্দ্রে রয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। গল্পে তৌসিফের চরিত্রটি নিখোঁজ, সে বেঁচে আছে নাকি আর ফিরবে না, তা জানে না কেউ। তার অপেক্ষায় প্রহর গোনেন একদিকে মা, অন্যদিকে সদ্যবিবাহিতা স্ত্রী। অনিশ্চয়তার এই দীর্ঘ সময়জুড়ে জমে ওঠে ভালোবাসা, অভিমান, শোক ও আশার টানাপোড়েন।
নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। নির্মাতা জানালেন, গল্পের চমক আগেভাগে প্রকাশ করতে চান না। তবে এটুকু ইঙ্গিত দিয়েছেন, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং অপেক্ষার ভেতরে লুকিয়ে থাকা আবেগ, নাটকীয়তা ও কিছু নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু মনে করেন, এমন শক্ত গল্পের চিত্রনাট্য এখন খুব কমই পাওয়া যায়। তাই আসন্ন ঈদে ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে তাদের অন্যতম বিশেষ আয়োজন।
জানা গেছে, ঈদ উৎসব উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ