বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৪০ বছর পর একই ফ্রেমে অমিতাভ-কমল
/ ৮৪ দেখা হয়েছে
বার : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ভারতীয় সিনেমায় কিছু জুটি সময়ের সীমানা ছাপিয়ে যায়। প্রায় চার দশক পর আবারও একই ফ্রেমে ধরা দিলেন দুই কিংবদন্তি-অমিতাভ বচ্চন ও কমল হাসান। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি ২’-এর শুটিং, আর সেখানেই দেখা মিলেছে এই রিইউনিয়নের। নিজের ব্লগে শুটিং সেট থেকে একাধিক ছবি শেয়ার করেছেন অমিতাভ। বর্তমানে তিনি হায়দারাবাদে কাজ করছেন বলেই গত রোববার মুম্বাইয়ের বাসভবনের সামনে ভক্তদের সঙ্গে দেখা করতে পারেননি। বহু বছর ধরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার যে ঐতিহ্য তিনি পালন করে আসছেন, কাজের চাপে তা ভাঙতে হয়েছে। তার কথায়, “কাজ আগে, বিশ্রাম পরে।” শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানের বাইরে কমল হাসানকে দেখে এগিয়ে গিয়ে অভিবাদন জানাচ্ছেন অমিতাভ। আরেকটিতে দুজনকে হাসিমুখে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। উল্লেখ্য, শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ১৯৮৫ সালের ছবি গ্রেপ্তারে। সে ছবিতে আরও ছিলেন রজনীকান্ত। দীর্ঘ ব্যবধানের পর ফের একই প্রজেক্টে কাজ করতে পেরে উচ্ছ্বসিত দুই তারকাই। ‘কল্কি ২’সিনেমায় অমিতাভ বচ্চন আবারও ফিরছেন ‘অশ্বত্থামা’ চরিত্রে। এই চরিত্র প্রথম দেখা গেছে ২০২৪ সালের চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। পৌরাণিক উপাদান ও ভবিষ্যতের ডিস্টোপিয়ান বাস্তবতার মিশেলে নির্মিত সেই সিনেমার নির্মাতা নাগ অশ্বিন। ‘কল্কি’ সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে দূর ভবিষ্যতের কাশীকে ঘিরে, যেখানে মানবসভ্যতা সঙ্কটে। এক অনাগত শিশুকে রক্ষার লড়াই, যাকে মনে করা হচ্ছে বিষ্ণুর শেষ অবতার ‘কাল্কি’-এই বিশ্বাসকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও দিশা পটানি-সহ একাধিক তারকা। সিক্যুয়েলে গল্প আরও বিস্তৃত হওয়ার আভাস মিলেছে। অমিতাভ-কমলের এই রিইউনিয়ন শুধু নস্টালজিয়া নয়, বরং বলিউড ও দক্ষিণী সিনেমার দুই শক্তিধর ধারার মিলন। শুটিং শুরুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দর্শকদের প্রত্যাশা, এই সিক্যুয়েল ভারতীয় সিনেমায় নতুন মানদ- স্থাপন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ