বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভোটে হারানোর কায়দাগুলো চিনে নিয়েছি: জামায়াত আমির
/ ৬০ দেখা হয়েছে
বার : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার ইফতার মাহফিলে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, তাঁর দলকে ভোটে কায়দা করে হারানো হয়েছে। তিনি বলেছেন, ‘(ভোটে হারানোর) কায়দাগুলো চিনে নিয়েছি, আগামীতে সবাই মিলে সকল ঘাটে শক্ত পাহারা দেব।’রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার এক ইফতার মাহফিলে এ কথা বলেন জামায়াত আমির।‘স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক দল ও আদর্শ দেখেছে কিন্তু ইসলামী আদর্শের সরকার গঠন হতে মানুষ দেখেনি’ মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘এবার যুবসমাজসহ সাধারণ মানুষের বড় আকাঙ্ক্ষা ছিল একটি পরিবর্তনের। জনগণ সেই পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে। তবে আমরা সরকার গঠন করলাম না কেন? জনগণ আমাদের ভোট দিয়েছে তার প্রমাণ কি?’ জামায়াত আমির বলেন, ‘আমরা সংস্কার এবং নতুন বাংলাদেশের পক্ষে “হ্যাঁ” ভোট দিতে বলেছিলাম। ৬৯ ভাগ মানুষ সেই “হ্যাঁ” ভোট দিয়েছে। যারা ক্ষমতায় আছেন, তারা বলেছিলেন “না” ভোট দিতে। এটাই প্রমাণ করে যে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পাননি। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা এবার সেই কায়দাগুলো চিনে নিয়েছি। আগামীতে ইনশা আল্লাহ সবাই মিলে সকল ঘাটে শক্ত পাহারা দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না।’ পিলখানা ট্রাজেডির জন্য তৎকালীন সেনাপ্রধান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সবাই দোষী: জামায়াত আমিরপিলখানা ট্রাজেডির জন্য তৎকালীন সেনাপ্রধান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সবাই দোষী: জামায়াত আমির সরকারের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে। আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এটা হরণের পথ থেকে সরে আসেন, আমরা তাদের আরেকবার অভিনন্দন জানাব। জনগণের ভোটে তারা যদি ১০০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনো তাদেরকে আমরা অভিনন্দন জানাব। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে- নয়-ছয় করা হয়েছে।আমরা এগুলো আর দেখতে চাই না।’শফিকুর রহমান বলেন, ‘আমরা যা বলেছিলাম, তা এখন সরকারি দলও পালন করছে। আমরা বলেছিলাম, আমাদের এমপি-মন্ত্রীরা প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি চড়বে না- সরকারও একই ঘোষণা দিয়েছে, তাদের অভিনন্দন। আমরা বলেছিলাম, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে আনা হবে। সরকার এটিও গ্রহণ করেছে, তাদের অভিনন্দন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ