বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘গায়ে হাত তুলবেন কেন’ পুলিশকে শবনম ফারিয়ার প্রশ্ন
/ ৫৬ দেখা হয়েছে
বার : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাতে অভিযানের সময় দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও কয়েকজন সাধারণ দর্শনার্থীকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এক কিশোরকে মারধরের দৃশ্যও দেখা যায়। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠেছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা জানানো হচ্ছে। এ প্রসঙ্গে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একজনের একটি স্ট্যাটাস শেয়ার করে লেখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের উপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়! আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত। আমরা চাই আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’ ফারিয়ার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার পোস্টে সহমত জানিয়ে মন্তব্য করেছেন বহু নেটিজেন। কেউ কেউ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণও জরুরি। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত বা কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য মেলেনি। এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ