বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’: ইরানকে যুক্তরাষ্ট্র
/ ৮২ দেখা হয়েছে
বার : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

এনএনবি : ইরানের সঙ্গে সংকট সমাধানে প্রথমে কূটনৈতিক পন্থাই নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করতেও পিছপা হবেন না তিনি। মঙ্গলবার ইরানকে এই সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট। ইরান নিয়ে এদিনই কংগ্রেসের শীর্ষ নেতাদেরকে ব্রিফিং দেওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। তার আগে দিয়ে হোয়াইট হাউজে সাংবাদিকদেরকে লেভিট বলেন, “প্রেসিডেন্টে ট্রাম্পের প্রথম পছন্দ সবসময়ই কূটনীতি। কিন্তু তিনি যেমনটি দেখিয়েছেন…প্রয়োজন পড়লে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহার করতেও ইচ্ছুক। এ বিষয়ে সবসময় প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত।” মার্কো রুবিও মঙ্গলবার হোয়াইট হাউজেই কংগ্রেসের ৮ সদস্যের দল (গ্যাং অব এইট) এর কাছে ব্রিফিং দেবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়। তিনি আইনপ্রণেতাদেরকে ইরান নিয়ে এই ব্রিফিং দেবেন, বলছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেই সংঘাত অনেকটাই বেড়েছে। প্রায়ই দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। সেই সঙ্গে চলছে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনাও।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দু’দফা বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও মীমাংসা হয়নি। ট্রাম্প প্রায়ই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানকে ১০ দিন সময় বেঁধে দিয়ে বোঝাপড়ায় আসার কথা বলেছেন তিনি। ট্রাম্পের কথায়, “কয়েক বছর ধরে এটি প্রমাণিত যে, ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হওয়া সহজ নয়। কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বোঝাপড়ায় আসতে হবে। না হলে খারাপ কিছু ঘটবে।”
সেই ‘খারাপ কিছু’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে ইরানের কাছে সম্প্রতি সামরিক কার্যকলাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে রণতরীসহ ৫০-এর বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের এই শক্তিপ্রদর্শনের মাঝে ইরানও পাল্টা শক্তিপ্রদর্শন করেছে। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আর এই প্রণালীর কাছেই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন-সহ একাধিক যুদ্ধজাহাজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ