বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যে অভিযোগে গ্রেফতার হলেন গায়ক নোবেল
/ ৯৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ফের গ্রেফতার হয়েছেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিতর্কিত এই সংগীতশিল্পীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী ২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের করেন। ঘটনা তদন্তে দায়িত্ব পেয়েছিল পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। পিবিআই তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে এবং একই দিন আদালত নোবেলসহ চার জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী নারীর অভিযোগ- নোবেল বিভিন্ন সময়ে তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এনগেজমেন্টও হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি। পরবর্তীতে ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন। এর আগে ভুক্তভোগী ওই নারীর আইনজীবী সাজিদুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। অর্থ আত্মসাৎ, প্রতারণাসহ একাধিক অভিযোগে দায়ের করা ওই মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ বছরের ২ ফেব্রুয়ারি নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ