বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদের টেলিফিল্মে
/ ৯৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ আগামী ঈদে প্রচার হবে নতুন টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। পরিচালনার পাশাপাশি এর গল্প ভাবনাও চয়নিকা চৌধুরীর। এটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। টেলিফিল্মটিতে চারজন নন্দিত তারকা একসঙ্গে কাজ করেছেন। তারা হলেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার এবং রিচি সোলায়মান।
পারিবারিক গল্পের আবহে নির্মিত টেলিছবিটিতে তাদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মানুষ যাকে চায়, তাকে পায় না; আবার যাকে পায়, তাকে সবসময় চায় না। কিন্তু জীবনে মানিয়ে নেবার প্রয়াসে মানুষ যাকে পায়, তাকেই মেনে নেয়। এটাই এ টেলিফিল্মের মূল গল্প।’ ডলি জহুর জানান, ‘কিছুদিন আগে চয়নের (চয়নিকা) নির্দেশনায় ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকে কাজ করেছি। সেখানকার সাড়া বেশ ভালো পেয়েছি। চয়ন সবসময় জীবনের গল্প নিয়ে নাটক বানান। এই টেলিফিল্মটিও আমাদের জীবনের গল্পের অংশ, দর্শককে ভালো লাগবে।’ শহীদুজ্জামান সেলিম বলেন, ‘দীর্ঘদিন পর চয়নিকার নির্দেশনায় কাজ করতে পেরে আনন্দিত। ডলি আপা, দীপা খন্দকার আর রিচি সোলায়মানের সঙ্গে কাজ করাটা বিশেষ অনুভূতি। গল্পটাও সত্যিই ভালো লেগেছে।’ দীপা খন্দকার বলেন, ‘চয়নিকার নির্মাণের প্রতি দর্শকের আলাদা আগ্রহ থাকে। গল্প, শিল্পী নির্বাচন, সিনেমাটোগ্রাফি- সব মিলিয়ে টেলিফিল্মগুলো উপভোগ্য হয়। এই নাটকটিও তেমনি প্রত্যাশার।’ রিচি সোলায়মান জানান, ‘আগেও চয়নিকার সঙ্গে কাজ করেছি, সবসময় গল্পগুলো অনন্যভাবে ফুটিয়ে তোলেন। এই টেলিফিল্মের গল্প যদিও পরিচিত, চয়ন দিদি তাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এতদিন পর আমরা চারজন একসঙ্গে কাজ করেছি, খুব ভালো লাগল।’ টেলিছবিটির শুটিং হয়েছে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি, ঢাকায়। টেলিফিল্মটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর ইউটিউবেও দেখা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ