বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নয় বছর পর একসঙ্গে গাইলেন নওমি-ইমরান মাহমুদুল
/ ৬৬ দেখা হয়েছে
বার : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল সম্প্রতি আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইমরানের পেশাগত যাত্রা শুরু হয় চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে। আর নওমি তার গানের ভুবনে যাত্রা শুরু করেছিলেন ‘ক্ষুদে গান রাজ’গানের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। আজ থেকে প্রায় নয় বছর আগে জাহিদ আকবরের লেখা ও ইমরানের সুরে ‘আনমনা’ শিরোনামের একটি গান গেয়েছিলেন ইমরান ও নওমি। গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছিলেন প্রয়াত নির্মাতা সাখাওয়াত মানিক, কনসেপ্টের কাজ পরিচালনা করেছিলেন সাংবাদিক রুদ্র মাহফুজ। সিডি চয়েজে প্রকাশিত গানটি আজও শ্রোতাদের মধ্যে বহুল জনপ্রিয়, প্রায় তিন কোটি দর্শক উপভোগ করেছেন। নওমির প্রথম মিউজিক্যাল ফিল্ম ছিল ‘হৃদয়ের সীমানা’, এছাড়া তারা ‘স্বপ্ন মাঝে’র মতো গানেও একসঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগে কানাডায় স্থায়ীভাবে বসবাসরত নওমি দেশে এসেছেন। দেশে ফেরার পরই ইমরানের নিজস্ব স্টুডিওতে ২১ ফেব্রুয়ারি রাতে নতুন একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি, তবে লিখেছেন আসিফ ইকবাল। ইমরান মাহমুদুল বলেন, “দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে। আবার কিছুদিন পর চলে যাবে। তাই ভাবলাম নতুন একটি গান তার সঙ্গে করা যেতেই পারে। মূলত শ্রোতা-ভক্তদের জন্যই আমরা নতুন গানটি করেছি। আগেরবার যখন নওমি দেশে এসেছিলেন, তখন সবাই জানতে চেয়েছিল নতুন গান কবে আসবে। এবার সেই আশা পূরণের চেষ্টা করেছি।” নওমি বলেন, “ইমরান ভাই সব সময়ই আমার খোঁজখবর রাখেন। সত্যি বলতে কী, ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। এবার আসার পর তিনিই মূলত আমাকে ডেকে এই গানটি গাওয়ান। আশা করছি ভবিষ্যতেও আরও কিছু গান একসঙ্গে করতে পারব। সম্ভব হলে কানাডাতেও মিউজিক ভিডিও করব।” এদিকে ইমরান মাহমুদুল নতুন গান প্রকাশ এবং স্টেজ শো, সিনেমার গানে ব্যস্ত সময় পার করছেন। নওমির সঙ্গে এই পুনর্মিলন তাদের ভক্তদের জন্য আনন্দের খবর হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ