বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ছোট ছোট জিনিসেই বড় আনন্দ : জয়া
/ ৬৩ দেখা হয়েছে
বার : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে। যেখানে অভিনেত্রী অত্যন্ত সাধারণ আর প্রকৃতির প্রতি অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি জয়া। সেই ভালোবাসার এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে সম্পূর্ণ ঘরোয়া লুকে দেখা গেছে, নিজের পরম যতেœ গড়া বাগানের পরিচর্যা করছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছেন জয়া। ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’ জয়ার মতে, জীবনের পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি, সেটি মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’
পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া। পর্দার জৌলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ ভক্তরা। মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব, জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ